প্রকাশিত: Mon, Aug 7, 2023 9:17 PM
আপডেট: Fri, Mar 13, 2026 12:51 AM

[১]প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কন্ঠরোধ করলে মেনে নেবো না: জি এম কাদের

সালেহ্ বিপ্লব: [২] আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, আইনটি আরো আগেই বাতিল করা উচিত ছিলো। 

[৩] সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,  সাইবার নিরাপত্তা আইন ২০২৩ আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন যেনো নিবর্তন মূলক না হয়। যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। 

[৪] গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। সম্পাদনা: তারিক আল বান্না